ইয়োন্ডার মিউজিক বাংলাদেশ সাকিব আল হাসানের জন্য নিবেদিত থিম সং “অপরাজেয়” নিয়ে এসেছে। নেমেসিস ব্যান্ড জেফারকে ফিচার করে এই গানটি তৈরি করেছে এবং শুধু মাত্র ইয়োন্ডার মিউজিক অ্যাপে গানটি পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এটি ইন্টারনেটে চাঞ্চল্য তৈরি করেছে। বাংলাদেশের ইতিহাসের এই অসাধারণ মুহূর্তটি ইয়োন্ডার মিউজিক অ্যাপের সকল ব্যবহারকারী এক্সপেরিয়েন্স করতে পারবেন।

এই প্রথম জাতীয় দলের কোন ক্রিকেটারের জন্য একটি গান তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে ব্যান্ডের ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ  তৈরি হয়েছে।

বিশ্বের সেরা অল-রাউন্ডার ক্রিকেটার এবং বাংলাদেশের টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্য গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ।

জোহাদ রেজা চৌধুরী এই সুরারোপিত গান সম্পর্কে বলেছেন “বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান অপরিমেয়। সাকিবকে উৎসাহিত করার উদ্দেশ্যে আমাদের এই গান এবং আমরা অত্যন্ত আনন্দিত গানটি করতে পেরে। আমি আশা করি গানটি শ্রোতাদের দারুণ ভালোবাসা পাবে।”

ইয়োন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার নোভেরা বিনতে নূর বলেছেন, “শুরু থেকেই ইয়োন্ডার মিউজিক বাংলাদেশের সংগীত প্রেমীদের জন্য সর্বোচ্চ ফলাফল নিয়ে আসার চেষ্টা করছে। বাংলাদেশের সেরা ক্রিকেটার যিনি আমাদের সকলকে একত্রিত করেন তার জন্য এই গানটি নিয়ে আমরা এসেছি।  আমরা ভক্তদের প্রতিক্রিয়া থেকে অত্যন্ত অনুপ্রাণিত এবং তাদের কাছে এই গানটি পৌঁছে দিতে পেরে অত্যন্ত সন্তুষ্ট”।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930