চার পুলিশ সদস্যসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন পাকিস্তানে লাহোরে আত্মঘাতী বোমা হামলায়। আহত হয়েছেন অন্তত ২৭ জন। গতকাল বুধবার এশার নামাজের পর একটি পুলিশ ঘাঁটির সামনে হামলাটি ঘটে বলে জানায় গণমাধ্যম ডন। পুলিশের ধারণা এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। পুলিশকে লক্ষ্য করে মোটরসাইকেলে এসে শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। আবার পুলিশ ঘাঁটির পাশে একটি ধর্মীয় সংগঠনের অফিস আছে, সেটি উদ্দেশ্য করেও হামলা হতে পারে ধারণা করছে পুলিশ।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের অঙ্গসংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
