ব্রিটেনে রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের সলসবুরি শহরে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের উপর বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে ।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টায় যুক্তরাষ্ট্র বিট্রেনের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে দুই জনের (সার্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া) উপর সামরিক গ্রেড নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার সাথে রাশিয়া জড়িত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয়া যায় তাহলে এটি শুধু সলসবুরিতে ঘটে যাওয়ার পর থেমে থাকবে না। রাসায়নিক অস্ত্রের এসব হামলা নিউ ইয়র্ক, বা যে কোন শহর বা যে কোন দেশে ব্যবহৃত হতে পারে।’

তিনি বলেন, সের্গেই স্ক্রিপাল এবং তার কন্যা ইউলিয়ার উপর যে নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছে। সেটি হলো নোভোচোক যা সোভিয়েত ইউনিয়নে তৈরি ও বিকশিত হয়েছিলো। আর এর দায় অন্য কারো উপর চাপানো যাবে বলেও উল্লেখ করেন হ্যালি।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনের সলসবুরি শহরে নার্ভ এজেন্ট ব্যবহার করে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় রাশিয়াকে দায়ি করে ব্রিটেন থেকে রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কার করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। এছাড়া আসন্ন ফুটবল বিশ্বকাপে রাশিয়ায় ব্রিটেনের কোন প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দেন তিনি।

অপরদিকে ওই ঘটনায় ২৩ রুশ কূটনীতিককে ব্রিটেনের বহিষ্কার করার বিষয়টিকে রাশিয়া ‘অদূরদৃষ্টিসম্পন্ন ও হঠকারিতামূলক’ বলে অভিহিত করেছে।

সূত্র: সিএনএন

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031