পৃথক অভিযান চালিয়ে ১৮ লাখ দুই হাজার ৮২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলায় । এ সময় একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে রাতে নদীতে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। এক পর্যায়ে মিয়ানমার থেকে আসা দুটি নৌকাকে ধাওয়া করলে পাচারকারীরা নৌকা থেকে লাফিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা দুটিতে থাকা বস্তার ভেতর ১৮ লাখ দুই হাজার ইয়াবা পাওয়া যায়।

এছাড়া সকালে দমদমিয়ার একটি চেকপোস্ট থেকে ৮২৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয় বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের সদর দপ্তরে সম্মেলন করবে বিজিবি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031