মার্কিন কেন্দ্রীয় কমান্ড থেকে এক বিবৃতিতে এটি বলা হয়েছে। পশ্চিম ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আমেরিকান সৈন্যরা ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে এবং খুব দ্রুত হেলিকপ্টার বিধ্বস্তের তদন্ত করা হবে। এর বেশি কিছু বিবৃতিতে জানানো হয়নি।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এইচএইচ-সিক্সটি পেভ হ্যাক সামরিক হেলিকপ্টারটি ইরাকের আনবার প্রদেশের আল কাইম শহরের কাছে বিধ্বস্ত হয়।

আল কাইম শহরের মেয়রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সামরিক হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে ৫০০০ এরও বেশি মার্কিন সৈন্য আইএস এর বিরুদ্ধে যুদ্ধ উপলক্ষে ইরাকে অবস্থান করছে। তাদের মধ্যে রয়েছে প্রশিক্ষক, উপদেষ্টা এবং বিশেষ বাহিনী।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031