বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন আজ । এ উপলক্ষে শনিবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সাতটার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

সকাল ১০টায় বঙ্গবন্ধুর কবর জেয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031