ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের গুলিতে আবদুর রশিদ নামে একজন আহত হয়েছেন রাজধানীর কদমতলী এলাকায় । এছাড়া ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন দুই পুলিশ ও এক আনসার সদস্য। তাদের মধ্যে সোহাগ রানা পুলিশের উপপরিদর্শক।

শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আহত ডাকাত আবদুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঢাকাটাইমসকে জানান, রাত সাড়ে তিনটার দিকে কদমতলী থানার ওয়াসা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আবদুর রশিদসহ কয়েকজন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ডাকাতদের ছোঁড়া গুলিতে পুলিশের এসআই সোহাগ রানা, একজন কনেস্টেবল এবং একজন আনসার সদস্য আহত হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে একটি গুলি ডাকাত আবদুর রশিদের বাম পায়ের হাটুতে লাগে। উপপরিদর্শক নজরুল ইসলাম আহত আবদুর রশিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবদুর রশিদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031