মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী থানার।আহত হয়েছেন একজন নিরাপত্তা কর্মীসহ তিনজন। তার নাম রিফাত। আহতরা হলেন জাহাঙ্গীর, রাব্বি এবং নিরাপত্তাকর্মী মো. আনিস।

শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে পুলিশ। আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত রিফাতের বন্ধু আরাফাত ঢাকাটাইমসকে বলেন, তারা চার বন্ধু দুটি মোটরসাইকেলযোগে মাওয়া থেকে ঢাকায় ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন তারা। ওই সময় নিরপত্তাকর্মী আনিস রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রিফাত, জাহাঙ্গীর, রাব্বি এবং নিরাপত্তাকর্মী আনিস আহত হয়। পরে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাব্বি এবং নিরাপত্তাকর্মী আনিসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রিফাত, রাব্বি, জাহাঙ্গীর এবং আরাফাত রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকার বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930