ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা শি জিনপিং দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে শিকে দ্বিতীয় মেয়াদের জন্য পুননির্বাচিত করে।

বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক এই অধিবেশনে ২৯৭০ ভোটের সবগুলোই পেয়েছেন বর্তমানে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

ভোটাভুটিতে ওয়াং কিশানও ২৯৬৯ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির সাংবাদিকরাও এই ভোটাভুটি পর্যবেক্ষণ করার সুযোগ পান। মাত্র একজন সংসদ সদস্য ভাইস প্রেসিডেন্ট ওয়াংয়ের বিপক্ষে ভোট দিয়েছেন। ওয়াং চীনের সাবেক দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান ছিলেন।

১১ মার্চ পার্লামেন্টে প্রেসিডেন্টের মেয়াদ সীমা তুলে দিয়ে সংবিধান সংশোধনের অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ। এর ফলে আজীবন চীনের সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রেসিডেন্ট থাকার পথ তৈরি হয় শির জন্য। দেশটির পার্লামেন্টের নেতৃত্ব রয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির।

২৯৭০ ভোটের সবগুলোই জিনপিংয়ের পক্ষে পড়ার পর পার্লামেন্টের সদস্যরা দাঁড়িয়ে তাকে চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এর আগে ২০১৩ সালের ভোটাভুটিতে চীনের প্রেসিডেন্ট জিনপিং ২৯৫২ ভোট পান। সেসময় মাত্র একজন তার বিপক্ষে ভোট দিয়েছিলেন। এছাড়া অন্য তিনজন পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। সূত্র: এএফপি, রয়টার্স

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031