১ জন নিহত হয়েছেন দর্শনা ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঝিনাইদহের কালীগঞ্জে । আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ঈশ্বরবা জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামের ইদ্রিস আলী, কাশিপুর গ্রামের রিপন, ভালাইপুর গ্রামের এনটিআরসি বোর্ডের সহকারী পরিচালক উম্মে হাবিবা, শফি, চন্দ্রজামি গ্রামের মরিয়ম রহমান, দোড়া গ্রামের তন্মিমনি, জীবননগরের জান্নাতুল, শিবননগর গ্রামের সাইদুর রহমানসহ ১২ জনকে  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কোটচাদপুর থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ও কোটচাদপুর ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভা মেয়র মকছেদ আলী বিশ্বাস, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930