মালবাহী ট্রলি উল্টে মো. জুয়েল হোসেন (২৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে নওগাঁর পত্নীতলায়।

শনিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পত্নীতলা-ধামইরহাট আঞ্চলিক সড়কে বিজিবি ক্যাম্প এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল হোসেন নিয়ামতপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলিটি অগভীর নলকূপ বসানোর সরঞ্জামাদি নিয়ে ধামইরহাট থেকে পত্নীতলায় আসছিল। ট্রলিটি ঘটনাস্থলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েল হোসেনের মুত্যু হয়। ট্রলিতে থাকা আরও ৪ জন্য আহত হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং আহতদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930