একটি কলোনিতে লাগা আগুনে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে সিলেটের গোলাপগঞ্জে । রবিবার ভোররাত তিনটার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম, দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম, ফজলু মিয়ার ছেলে তাহমিন। অপর দুইজনের নামপরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী জানান, তিনটার দিকে লক্ষণাবন্দ এলাকার লয়লু মিয়ার কলোলির গ্যাস রাইজারে বজ্রপাত হলে তাতে আগুণ ধরে যায়। পরে তা কলোনির ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলে দুই মহিলা ও তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031