বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন। তারা শুধু লুটপাট করেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। তাই উন্নয়নের স্বার্থে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। লুটের দল বিএনপি-জামায়াত লজ্জায় ভোট কেন্দ্রে আসতে পারবে না। আওয়ামীলীগ যে সব উন্নয়ন করছে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে তা বন্ধ করে দেবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ আবার ক্ষমতায় এলে ৬৫ বছরের উর্দ্ধে সকল নাগরিক বয়স্ক ভাতা পাবে। দেশের উন্নয়ন কর্মকান্ড বৃদ্ধি করার লক্ষ্যে আগামী জাতীয় বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা। তিনি শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলা করেরহাট ইউনিয়ন পরিষদ আয়োজিত সুবিধাভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জয়পুর পূর্বজোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুবিধাভোগী সমাবেশে সভাপতিত্বে করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্ল্যাহ সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য ডাঃ মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক স্বপন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সহ-সভাপতি কালা চাঁন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ডাঃ জামাল উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি আলী আহছান, ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন, আজাদ, শফিউল্ল্যাহ, পেয়ার আহম্মদ মিন্টু, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, ‘আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বর্তমানে দেওয়া ভাতার পরিমান তিনগুন করা হবে। শেখ হাসিনার অবদানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। কেউ বিদ্যুৎ ছাড়া থাকবে না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’

এসময় করেরহাট ইউনিয়নের ২ হাজার ৩৩ জন সুবিধাভোগী সহ করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গণপূর্তমন্ত্রী সহ অতিথিবৃন্দ কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন পালন করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031