ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই আরেকটি বিমান দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ।

নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা জানায়, রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডি গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে।

রুপনদেহি জেলার এসপি শ্যাম জ্ঞানওয়ালি জানান, বিমানের ২৬ যাত্রী ও কেবিন ক্রুরা অক্ষত আছেন। এই ঘটনার অন্যান্য ফ্লাইটে বিঘ্নিত হয়েছে। বুদ্ধ এয়ারলাইন্সের একটি বিমান ৩৫ মিনিটি আকাশে চক্কর দিয়ে কাঠমান্ডুতে ফিরে গিয়েছে।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031