সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইমরান আলী নামে এক যুবক নিহত হয়েছে নাটোর শহরের কানাইখালী এলাকায়। রবিবার রাত ৮টার দিকে শহরের কানাইখালী ব্র্যাক ব্যাংক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমরান আলী কানাইখালী এলাকার মৃত খোরশেদ মোল্লার ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক মিঠুন সরকার ও নিহতের পরিবার জানায়,রাত ৮টার দিকে শহরের কানাইখালী ব্র্যাক ব্যাংক এলাকায় দাঁড়িয়ে ছিল ইমরান আলী। এসময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় ইমরান আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে কি কারনে কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

তবে প্রত্যক্ষদর্শীদের কাছে সন্ত্রাসীদের বিবরণ শুনে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ইমরানের মৃত্যু হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930