লিওনেল মেসি লা লিগায় ফের গোল পেলেন । রবিবার মেসি ও পাকো আলকাসেরের গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ হারাল বার্সেলোনা। এই নিয়ে লা লিগায় টানা ছ’ম্যাচে গোল করলেন মেসি। এ জয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল বার্সা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে খেলা হলেও এ দিন চোটের জন্য সের্জিও বুস্কেতস এবং সাসপেনশন থাকায় লুইস সুয়ারেজকে ম্যাচে পায়নি বার্সেলোনা। তারপরেও জিততে বেগ পেতে হয়নি। এই জয়ের সুবাদে চলতি সপ্তাহে দুরন্ত সাফল্য দেখাল বার্সেলোনা। চেলসিকে দ্বিতীয় পর্বের ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে চার দিন আগেই ছিটকে দিয়েছে বার্সেলোনা। যার মধ্যে মেসির একারই ছিল জোড়া গোল।

পাশাপাশি অবশ্য নজর কেড়ে নিয়েছেন আলকাসারও। তাঁকে লুইস সুয়ারেজের পরিবর্তে এ দিন মাঠে নামিয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে। আট মিনিটেই তিনি এগিয়ে দেন দলকে। নভেম্বরের পরে লা লিগায় তাঁর প্রথম গোল। এর পরে মেসি ২-০ করেন। এই নিয়ে চলতি মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৩৫ গোল করে ফেললেন বার্সেলোনার রাজপুত্র।

ক্যাম্প ন্যু-তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১৮ ম্যাচে ১৬ গোলের দুরন্ত রেকর্ড নিয়ে এই ম্যাচে নেমেছিলেন মেসি। কিন্তু তাঁর বাঁকানো ফ্রি কিক বাঁচান বিপক্ষ গোলকিপার কেপা আরিজাবালাগা। (ঢাকাটাইমস/১৯মার্চ/ডিএইচ)

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930