জিনেদিন জিদানের দল রবিবার লা লিগায় ঘরের মাঠে জিরোনাকে ৬-৩ গোলে হারায়। রিয়ালের ছয় গোলের চারটিই করেন দলের সেরা তারকা কিস্তিয়ানো রোনালদো। লিগে জিরেনার সাথে প্রথম ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিলো স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তাই গতকাল নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে অতিথিদের বিপক্ষে দারুণ প্রতিশোধ নিলো স্বাগতিকরা।

এইদিন দলের নায়ক রোনালদোর গোলে ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের বাড়ানো বল বাঁ পা দিয়ে জোরালো শট করে বল জালেপাঠান তিনি।

রোনালদোর পরের সুযোগ আসে লুকাস ভাসকেসের কাছে ২৩তম মিনিটে আবারো রিয়ালের গোল। কিন্তু সেই গোলটিকে নাকচ করে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ২৯তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গ্রানেলের ফ্রি-কিকে গোল করে সমতায় ফেরে জিরোনা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আবারো জ্বলে উঠেন রোনালদো। শুরুর তৃতীয় মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচের ৫৯তম মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে নেন রিয়াল। এবারের গোলটি করেন ভাসকেস। তার চার মিনিট পরেই আসেনসিওর পাশ পেয়ে ডি-বক্সে পেয়ে শট করে হ্যাট্রিক করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৬৭তম মিনিটে গার্সিয়ার ক্রসে হেডে ব্যবধান কমান জিরোনি। তারপর ৮৬তম মিনিটে রিয়ালের পঞ্চম গোলটি করেন গ্যারেথ বেল। তার তিন মিনিট পর হেডে ৮৮তম মিনিটে ব্যবধান আবারো কমান জিরোনা। তবে শেষের দিকে যোগ করা সময়ে জয়ের শেষ গোলটি করে মাঠ ছাড়েন রিয়াল তারকা রোনালদো। চলতি মৌসুমে এই নিয়ে ২২ টি গোল করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৫।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930