আরো একবার স্বপ্নের শিরোপার কাছে গিয়েও ব্যর্থ টাইগাররা। সব হতাশা আর না পাওয়ার কষ্ট নিয়েই শ্রীলঙ্কান সফর শেষ করে আজ দেশে ফিরছেন সাকিব-তমিমরা। সোমবার সকাল সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের খেলোয়াড়দের

৭০তম স্বাধীনতা উপলক্ষে নিদাহাস ট্রফির আয়োজন করে লঙ্কানরা। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে স্বাগতিকদের হারিয়ে ফাইনাল মঞ্চে উঠে বাংলাদেশ। ফাইনালে গতকাল ভারতের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। এদিন বাংরাদেশের দেয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাট হাতে কঠিন লড়াই করে শেষ ওভারে নাটকীয় জয় পায় ভারত। বাংলাদেশের স্বপ্নে মাটি দিয়ে ৪ উইকেটে হারিয়ে নিজেদের করে নেন নিদহাস ট্রফির শিরোপা।

আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ। ব্যর্থতাকে ভুলে নতুন করে নিজেদের খুজে পাওয়ার নতুন স্বপ্ন নিয়ে আজ দেশের মাঠিতে পা রাখবে টাইগার শিবির।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930