শিশু ধর্ষণের অভিযোগ এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মুসলিম উদ্দিন (১৮) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ।

আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল রবিবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগ্রাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, রবিবার বিকালে মুসলিম ঐ শিশুকে আইসক্রিম খাওয়ানো লোভ দেখিয়ে উত্তর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগ্রাঁও গ্রামের বেকি বিলে নিয়ে যায়। সেখানে মুসলিম শিশুটিকে ধর্ষণ করে। এতে তার গোপনাঙ্গে অতিরিক্ত রক্ত ক্ষরণ হলে সে পালিয়ে যায়। এদিকে সন্ধ্যা হলেও ঐ শিশু কন্যা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে শুরু করে। পরে ঐ বিল থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারে লোকজন। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর অভিযার চালিয়ে মুসলিম উদ্দিন কে গ্রেফতার করে সোমবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031