রিয়াদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পাকিস্তান সুপার লিগে টিকে থাকার লড়াইয়ে আজ এলিমিনেটর-১ এর ম্যাচে তামিমের দল পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে । ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায়।

দুই দলের জন্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচে বিজয়ী দল সেমিফাইনালে করাচির বিপক্ষে খেলবে। আর ওই ম্যাচেতে জেতা দলটি উঠবে ফাইনালে। এরই মধ্যে ফাইনালে উঠেছে ইসলামাবাদ ইউনাইটেড।

নিদাহাস ট্রফির কারণে চলতি আসরের মাঝ পথ থেকেই শ্রীলঙ্কায় চলে যায় পিএসএল খেলা বাংলাদেশি ক্রিকেটাররা। তাই মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য কলম্বো থেকে সরাসরি লাহোরে উড়াল দেন তামিম-রিয়াদ।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম-রিয়াদ ছাড়াও পিএসএল খেলেছেন মোস্তাফিজ এবং সাব্বির। ইতিমধ্যে মোস্তাফিজের দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে আর সাব্বির জালমির হয়ে খেললেও ওইভাবে ফর্মে নেই। তাই তারা দলের সাথেই বাংলাদেশে ফিরে আসে।

পিএসএলের লিগ পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও শেষদিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের মাটিতে। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930