ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সেটির পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ক্রিকেটারদের পাকিস্তান সফরে আনতে বড় পরিমাণ অর্থের ইনসেনটিভ প্রস্তাব করছে । তবে, পাকিস্তান সফরে আসলে প্রত্যেক খেলোয়াড় ইনসেনটিভ হিসাবে ২৫ হাজার ডলার করে পেতে পারেন।

খেলোয়াড়দের এই পরিমাণ অর্থ অবশ্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিজেদের থেকে দিবে না। এই অর্থ সরবরাহ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ২০১৩ সালে পাকিস্তান সফর করার জন্য জিম্বাবুয়ের প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে বারো হাজার ডলার করে দিয়েছিল পিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের এই পাকিস্তান সফরটি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) এর অংশ নয়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ বলেছেন, ‘পাকিস্তান তাদের দেশের মাটিতে বেশি করে ম্যাচ খেলতে চাইছে। আগামী বছর পিএসএলের অর্ধেক ম্যাচ তারা পাকিস্তানে আয়োজন করতে চায়। এফটিপি’র অধীনে দ্বিপাক্ষিক সিরিজের কিছু ম্যাচও তারা দেশের মাটিতে খেলতে চায়।’

তিনি আরও বলেন, ‘এই সফরটি এফটিপি’র বাইরের। এই সিরিজের জন্য পিসিবি যে অর্থ দিয়েছে তার সবই যথোপযুক্ত ব্যবহার করা হচ্ছে। এই সিরিজ থেকে সিডব্লিউআই কোনো অর্থ আয় করছে না। পাকিস্তানে ক্রিকেট ফিরে যাক এটাই সমর্থন করছে।’

পাকিস্তান সফরের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এখনো স্কোয়াড ঘোষণা করেনি। আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে ক্যারিবীয় বোর্ড। তবে, এই সফরে স্যামি, পোলার্ড, নারিন, রাসেল, ডোয়াইন ব্রাভোদের হয়তো পাওয়া যাবে না।

আগামী মাসে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ২ ও ৩ এপ্রিল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930