index-4-768x512নিহত-১,আহত-৪ ! চট্রগ্রামের দক্ষিণ জেলা চন্দনাইশে কাভার্ড ভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হক (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।১৭এপ্রিল রবিবার সকাল ৭.০০টার দিকে চন্দনাইশ উপজেলার হাছানদণ্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিজুল রাজধানী ঢাকার মিরপুরের ফজলুল হকের ছেলে।চন্দনাইশ থানার ওসি শাখওয়াত হোসেন  বলেন, ‘কয়েকজন বন্ধু মিলে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন আজিজুলরা। হাছানদন্ডী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত আরো ৪ মাইক্রোবাস যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’তিনি আরো জানান, দুর্ঘটনাটি মহাসড়কে ঘটায় বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে। তবে দুর্ঘটনার পরপরই  ঘাতক কাভার্ডভ্যানটির পালিয়ে  যায় বলে পুলিশ সংবাদ মাধ্যম কে জানিয়েছেন ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930