পারিবারিক কলহের জের ধরে নববধূকে ছুরিকাঘাত করে স্বামী আত্মহত্যা করেছেন গাইবান্ধার পলাশবাড়ীতে । বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের আটঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেনপুর ইউপির আটঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, তিন মাস আগে একই উপজেলার হোসেনপুর ইউপির আটঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে দুলাল মিয়ার সাথে কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের সাজা মিয়ার স্কুলপড়ুয়া কন্যা শিথিলা বেগমের (১৬) বিয়ে হয়।

বিয়ের পর থেকে উভয় পরিবারের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় শিথিলার সাথে স্বামী দুলাল মিয়ার কলহ হয়।

এসময় দুলালের হাতে থাকা একটি ছুরি স্ত্রী শিথিলার বুকে আঘাত করে। পরে দুলাল ওই ছুরি দিয়ে তার নিজের পেট ও বুকে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দুলালের মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ত্রী শিথিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম ঢাকাটাইমসকে বলেন, কিছুক্ষণ আগে বিষয়টি হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল মোবাইলে আমাকে জানিয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল (টিটু)

ঢাকাটাইমসকে বলেন, স্বামী-স্ত্রী মাঝে কলহের জের ধরে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031