কয়েকদিন পরেই পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে জমজমাট আসর ফুটবল বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে অনেক দুর্দান্ত খেলেই মূল পর্বে জায়গা করে নেয় ব্রাজিল। বাছাই পর্বে টেবিলের শীর্ষে থেকে ১৮ ম্যাচে কেবল এক হারে প্রথম দল হিসেবে মূল পর্বে উঠে নেইমাররা। বর্তমানে দলের সেরা তারকা নেইমার ইনজুরিতে। বিশ্বকাপের আগে একদম ফিট হয়ে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। তবে বিশ্বকাপের আগেই নেইমার ফিট হয়ে ফিরবেন বলে মনে করেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা খেলোয়াড় রোনালদো।

নেইমারের সময়মত ফেরা নিয়ে রোনালদো বলেন,‘নেইমারের ইনজুরিতে পড়াটা বড় একটি সমস্যা দলের জন্য। কিন্তু আমি আশা করি সে দ্রুতই ভালো হয়ে উঠবে এবং বিশ্বকাপের জন্য সে পুরোপুরি ফিট হয়ে ফিরবে।’

ব্রাজিলের দল নিয়ে ও বেশ আশাবাদী এই তারকা। দলের ভালো করা নিয়ে রোনালদো বলেন,‘সবাই জানে বিশ্বকাপ খুবই কঠিন একটা প্রতিযোগিতা। আমার মনে হয়, কোচ পরিবর্তনের পরে ব্রাজিল নিজেদের অনেক উন্নতি করেছে। তাছাড়া বিশ্বকাপের জন্য আমাদের দল খুব শক্তিশালী। আশা করি, ব্রাজিল আবারও বিশ্বকাপ জিততে পারবে।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031