ক্যামব্রিজ অ্যানালাইটিকা নামের একটি সংস্থা সম্প্রতি ব্যাপক বেকায়দায় পড়েছে ফেসবুক। গত মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রায় ৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য তাদের না জানিয়ে ব্যবহার করা হয়েছে। আর এটি ব্যবহার করেছে ।

এবার জানা গেছে, ভারতের দুটি প্রধান দল বিজেপি ও কংগ্রেসও একই পদ্ধতিতে প্রচারণা চালিয়েছিল। আর তাদের হয়েও কাজ করেছিল ক্যামব্রিজ অ্যানালাইটিকা। খবর আনন্দবাজারের।

ফেসবুক থেকে তথ্য হাতিয়ে আমেরিকার ভোটে নাক গলানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই সংস্থার সঙ্গে কেন কংগ্রেসের মাখামাখি? মোদি সরকারের আইন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এমন প্রশ্ন করেন।

শুধু কংগ্রেস নয়, রবিশঙ্কর আজ তীব্র আক্রমণ করেন ফেসবুককেও। রবিশঙ্কর আজ হুঁশিয়ারি দেন, ‘এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা বাক্‌স্বাধীনতা, সংবাদমাধ্যম ও ভাবপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া এ দেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা  করলে বরদাস্ত করা হবে না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার সামাজিক ভূমিকা নিয়ে বরাবরই বেশ উছ্বসিত। গিয়েছেন ফেসবুকের দপ্তরেও। বুকে জড়িয়েছেন জাকারবার্গকে। সেই জাকারবার্গের নাম করেই রবিশঙ্কর আজ বলেন, ”…মনে রাখবেন ফেসবুকের মাধ্যমে যদি ভারতীয়দের তথ্য চুরি হয়, তবে তা সহ্য করব না। আমাদের কঠোর তথ্যপ্রযুক্তি আইন রয়েছে। তা প্রয়োগ করা হবে। দরকারে সমন পাঠিয়ে আপনাকে ডেকে আনা হবে।’’

ফেসবুক থেকে তথ্য হাতানোয় অভিযুক্ত সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠায় কংগ্রেস আজ প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। দলের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল যোগাযোগ সেলের প্রধান দিব্যা স্পন্দনা বলেন, ‘’ইরাকে এত জন ভারতীয় মারা গেলেন। সরকার চেপে গিয়েছিল। ব্যাপারটা এখন সামনে আসায় অস্বস্তি ঢাকতে প্রসঙ্গ ঘোরাচ্ছে। আমাদের সঙ্গে এমন সংস্থার যোগাযোগ নেই।’

এর পরেই সামনে আসে ক্যামব্রিজ অ্যানালিটিকার ভারতীয় শাখার ডিরেক্টর ঢাক পিটিয়ে লিখেছেন, ‘বিজেপির হয়ে গত ভোট সফলভাবে সামলেছি। মিশন ২৭২ সফল করতে সাহায্য করেছি।’

কংগ্রেসের রণদীপসিংহ সুরজেওয়ালা এ বার চড়া সুরে জবাব দেন, ওই বিতর্কিত সংস্থার সঙ্গে যোগ রয়েছে বিজেপিরই। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ‘মিশন ২৭২’ সফল করতে বিজেপিই ক্যামব্রিজ অ্যানালিটিকার ভারতীয় শাখা ওভলেনো বিজনেস ইন্টেলিজেন্স প্রাইভেট লিমিটেড (ওবিআই)-এর সাহায্য নিয়েছিল। আসলে ওই মিশনটা ছিল পুরোপুরি ‘ধাপ্পা’।

কংগ্রেস কি তবে এদের সাহায্য নেয়নি? ওবিআই-এর ওয়েবসাইট বলছে, বিজেপি ও কংগ্রেস তো বটেই, তাদের পরিষেবা নেয় সংযুক্ত জনতা দল ও আইসিআইসিআই ব্যাঙ্কও।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031