আর কয়েকদিন পরেই পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপের। এই সময়ের মধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে বেশ ব্যস্ত সময় পার করছে। তার মাঝেই বিশ্বকাপের জার্সি উন্মোচন শুরু হয়ে গেছে। বুধবার উন্মোচিত হয় ব্রাজিলের বিশ্বকাপ জার্সি। পাঁচবারের বিশ্ব সেরাদের জার্সির উন্মোচনের দায়িত্ব নিয়েছে জনপ্রিয় কোম্পানি নাইকি। ইতিমধ্যে নাইকি নেইমারদের জার্সির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যামে প্রকাশ করেছে।

রাশিয়া বিশ্বকাপে নেইমারদের জার্সি হবে ব্রাজিলের পতাকার রঙে । আর দেশটির অ্যাওয়ে জার্সিটি হবে গাড় নীল রঙের। দুটি জার্সির গোলার আকৃতি ‘ভি’ শেপের মতো।

এইদিকে আর্জেন্টিনা, জার্মানি এবং স্পেন সহ মোট নয়টি দেশের জার্সি উন্মোচন করা হয়েছে মঙ্গলবার। এবারের আসরে বেশ পরিবর্তন ঘটেছে আর্জেন্টিনার জার্সির রঙে। মেসিদের অ্যাওয়ে জার্সি প্রথম বারের মত কালো রঙের করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে মাঠে গড়াচ্ছে রাশিয়া বিশ্বকাপের ২১তম আসর। গ্রুপ ‘ই’তে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে সুইজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়া।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031