চুয়াডাঙ্গা সদর থানার পাঁচ সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে ঊর্দ্ধতন কর্মকর্তাদের না জানিয়ে সাদা পোশাকে অন্য থানা এলাকায় অভিযান চালানোর অভিযোগে । বৃহস্পতিবার রাত ১১টার দিকে থানা থেকে প্রত্যাহার করে তাদের পুলিশ লাইনে দেওয়া হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সহকারী উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান, ইন্দ্রজিৎ সরকার, রমেন দাস, কামরুর হোসেন, ইউসুফ আলী ও কনস্টেবল জসিম উদ্দীন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাহবুবুর রহমান জানিয়েছেন, প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য অতিঃ পুলিশ সুপার তরিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্যর একটি কমিটি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর থানার ওই পাঁচ পুলিশ সদস্য বৃহস্পতিবার বিকালে সাদা পোশাকে জীবননগর উপজেলার সিংনগর গ্রামে অভিযান চালায়। এ সময় তারা ওই গ্রামের বেশ কয়েকজনকে মারপিট করে বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সম্পর্কে জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা অবহিত হলে রাতে অভিযুক্তদের সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খাঁন জানান, সদর উপজেলার আকুন্দবাড়িয়া ও সিংনগর গ্রাম একেবারে লাগোয়া হওয়ায় ভুল করে ওই পুলিশ সদস্যরা জীবননগর থানা এলাকার ভেতরে ঢুকে পড়েন।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সাদা পোশাকে অভিযান না চালানোর ব্যাপারে এমনিতেই নিদের্শনা রয়েছে। তাছাড়া ওই ছয় পুলিশ সদস্য কোনো ঊর্দ্ধতন কর্মকর্তাকে না জানিয়ে পার্শ্ববর্তী থানা এলাকাতে অভিযান চালায়, যা পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031