পিকআপ ভ্যান চাপায় মোছলেহ উদ্দিন নামে এক কৃষক মারা গেছেন পাকুন্দিয়ায় । শুক্রবার সকালে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া চৌরাস্তা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মোছলেহ উদ্দিন চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা এলাকার মৃত আবদুর রাশিদ এর ছেলে।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উবায়দুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কৃষক মোছলেহ উদ্দিন গরুর জন্য ঘাস কাটতে বের হন। রাস্তা পারাপারের সময় পাকুন্দিয়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় চালক ঘুমন্ত ছিলেন বলে তিনি ধারণা করছেন তিনি। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় আনা  হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930