সরকারি কলেজের এক ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে অপর এক ছাত্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ। আটকৃত ছাত্র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর নতুন পাড়ার আলম আলীর ছেলে ও পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র মো. নুরুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই আবু আবদুল্লাহ  জাহিদ জানান, আটক নুরুজ্জামান ভারতীয় একজন কণ্ঠশিল্পীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সম্পর্ক গভীর হলে ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান প্রদান হয়। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীর আপত্তিকর কিছু ছবি নেয় নুরুজ্জামান। ছবিগুলো সে ম্যাসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়।

এ নিয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে এসআই আবু আবদুল্লাহ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ আজ শুক্রবার সকালে নিজ বাড়ি হতে নুরজ্জামানকে আটক করে। দুপুরে আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031