বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে পাকিস্তানে আশ্রয় নেয়া মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সন্ত্রাসী সংগঠন ডি-কোম্পানির ব্যবসা । দাউদ ইব্রাহিমের সিন্ডিকেট সম্পর্কে এই প্রতিবেদন দিয়েছেন একজন মার্কিন বিশেষজ্ঞ।

পাকিস্তানে আশ্রিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম সম্পর্কে বৃহস্পতিবার আমেরিকার জনপ্রতিনিধিদের চমকে দেয়া তথ্য দিয়েছেন জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস শেলি।

তার দাবি, ‘করাচি-কে মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তৈরি করার পিছনে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদী গোষ্ঠী ডি-কোম্পানির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। মাদক ব্যবসার অর্থ কাজে লাগিয়েই বিভিন্ন ধরনের অপরাধ ও সন্ত্রাসের কারবার ফেঁদেছে এই সংগঠন।’

মার্কিন কংগ্রেসে শেলি জানিয়েছেন, ‘মেক্সিকোর মাদক কারবারিদের মতোই ব্যবসায়ে বৈচিত্র্য এনেছে ডি-কোম্পানি। তারা এখন অস্ত্রপাচার করে, ডিভিডি জাল করে এবং হাওয়ালা কারবারিদের অর্থ সরবরাহ করে।’

মুম্বাই হামলার মূল যড়যন্ত্রকারী মাফিয়া ডন দাউদ ইব্রাহিম গত কয়েক দশক যাবৎ পাকিস্তানের আশ্রয়ে রয়েছেন।

ভারত ও মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, তিনি করাচি শহরে বহাল তবিয়তে সন্ত্রাসবাদের কারবার চালাচ্ছেন। যদিও বার বার এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

ভারতের দাবি মেনে ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে তার সঙ্গে আল কায়েদা সন্ত্রাসীদের সংযোগকে স্বীকৃতি দেয় মার্কিন ট্রেজারি দপ্তর।

সূত্র: এই সময়

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031