বাংলাদেশকে মধ্যম ও উন্নত রাষ্টে পরিণত করতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে,  সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘২০২০ নাগাদ এনরোলমেন্ট অর্জনে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

কাজী কেরামত আলী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তির উন্নয়ন করা সম্ভব। এতে বেকারত্ব দূর হবে এবং বৈদেশিক শ্রম বাজার পাবে। বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে,  শিক্ষার মান বেড়েছে, মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশে থেকে উত্তরণ করে উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে।

‘২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা এক ভাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত মতামত এবং টেকনোলজি পরিবর্তনের কারণেই তা বৃদ্ধি পেয়ে শতকরা ১৪ ভাগে উন্নীত হয়েছে। এটি ২০২০ সাল নাগাদ ২০ ভাগে উন্নীত করার প্রচেষ্টা সরকারের রয়েছে।’

কারিগরি বিভাগের শিক্ষা সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের প্রমুখ বক্তব্য দেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031