প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম  চলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশে সব পর্নো সাইট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ব্যক্তির প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এম এ আমিন খান নামের ওই ব্যক্তি তারানার একটি পোস্টের নিচে কমেন্ট করেন, ‘আপা, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।’

আমিনের ওই আবেদনে সাড়া দিয়ে তারানা হালিম উত্তর দেন, ‘আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেব।’

এ ঘোষণায় খুশি হয়ে আমিন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাসির ইমো দিয়ে তিনি লেখেন, ‘আপনার জন্যে দোয়া করতে ১০ রাকাত নামাজ মানত করলাম। আল্লাহ আরো বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক। জয় বাংলা।’

এর আগে বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত, তা জানিয়ে পোস্ট দেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

সেখানে তিনি জানান, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। গত ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ, আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ। এই পোস্টের নিচেই এক কমেন্টে পর্নোগ্রাফিক সাইট বন্ধের ঘোষণা দেন তারানা হালিম।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930