ক্যামব্রিজ অ্যানালাইটিকা নামের একটি সংস্থা ফেসবুক ব্যবহারকারীদের অজান্তে প্রায় ৫০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় সম্প্রতি ক্ষমা চেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ব্রিটিশ পার্লামেন্টে গিয়েও দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক হওয়ার আশ্বাস দিয়েছেন। তবে কিছুতেই যেন শাপ মোচন হচ্ছে না।

ফেসবুক ত্যাগ করতে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে একদল লোক। এরই মধ্যে শুরু হয়েছে #ডিলিটফেসবুক নামের প্রচারণা। আর এর ব্যবহারকারীর সংখ্যাও কমে গেছে ব্যাপক হারে।

এমন অবস্থায় এবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ। রবিবার ব্রিটিশ সংবাদপত্রগুলোতে ক্ষমা চাওয়ার বড় বিজ্ঞাপন দেয়া হয়।

বিজ্ঞাপনের নিচে ছোট করে ফেসবুকের প্রতীক, সঙ্গে জাকারবার্গ স্বাক্ষর। বক্তব্য— ”আপনাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। সেটা না পারলে, আমাদের কোনো যোগ্যতা নেই।”

এক বিশ্ববিদ্যালয় গবেষকের বানানো অ্যাপ থেকে ২০১৪ সালে ফেসবুক ব্যবহারকারীদের লাখো তথ্য ফাঁস হয়ে যায়। এ বিষয়ে বিজ্ঞাপনে জাকারবার্গ আরো বলেন,  ‘এটা বিশ্বভঙ্গ করা। আমি দুঃখিত, সে সময়ে কিছুই করতে পারিনি।’

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই আশ্বাসও দিয়েছেন জাকারবার্গ।

উল্লখ্য, সম্প্রতি প্রকাশ পেয়েছে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে গত মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তা কাজে লাগিয়েছে ক্যামব্রিজ অ্যানালাইটিকা। তবে এরপর থেকে মনে করে হচ্ছে, মার্কিন  নির্বাচন ছাড়াও ইউরোপ থেকে ব্রিটেনের বের হওয়ার জন্য অনুষ্ঠিত ভোটেও (ব্রেক্সিট) এসব তথ্য কাজে লাগিয়েছে তারা।

এছাড়া প্রতিবেশী দেশ ভারতের নির্বাচনেও এমন হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। জাকারবার্গের কাছে এ বিষয়ে চিঠিও পাঠিয়েছে ভারত সরকার।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031