যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের আধুনিক সুপারসনিক অস্ত্রগুলোর মোকাবেলা করতে অক্ষম মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জন ই হাইটেন স্বীকার করেছেন, ।

যুক্তরাষ্ট্রের কৌশলগত সেনা কমান্ডের প্রধান জন ই হাইটেন মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সভায় এ তথ্য দিয়েছেন।

ব্রিটেনের দৈনিক এক্সপ্রেস পত্রিকা এই খবর দিয়ে জানিয়েছে,  হাইটেন সিনেটের ওই কমিটিতে বলেছেন, রাশিয়া ও চীন শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন অস্ত্রের প্রযুক্তি অর্জনের জন্য সক্রিয় রয়েছে এবং মার্কিন সরকার এ বিষয়ে কেবল তাদের নানা পরীক্ষা নীরব দর্শক হয়ে দেখছে!

মার্কিন ওই কর্মকর্তা আরও বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মত এসব অস্ত্র মহাকাশের নিচের স্তরগুলো পর্যন্ত উচ্চতা দিয়ে যেতে সক্ষম এবং সেগুলো খুব দ্রুত ফিরে গিয়ে একই উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে পারে। হাইটেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব সুপারসনিক অস্ত্রের মোকাবেলায় পেন্টাগনের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

এর আগে মার্কিন বিমান বাহিনীর প্রধান তার দেশের জন্য রাশিয়াকে অন্যতম প্রধান হুমকি হিসেবে অভিহিত করে বলেছিলেন,  মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত খুব দ্রুত প্রতিরক্ষা শক্তিকে হালনাগাদ করা।

সূত্র: পার্স টুডে

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031