ট্রাকচাপায় লিটন হাওলাদার নামে এক বাসচালক নিহত হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায়।
৩৫ বছর বয়সী লিটন হাওলাদার ঢাকার কেরানীগঞ্জের তেগুড়া এলাকার মালেক হাওলাদারের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান জানান, নাওজোর এলাকায় ছালছাবিল পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড় করিয়ে পরিষ্কার করছিল চালক লিটন। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই লিটন মারা যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার ট্রাকটি আটক করা হলেও যানটির চালক পালিয়ে গেছে।
