বাংলাদেশ ফুটবল দল দীর্ঘ ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে মোটামুটি ভালোই করেছে । লাওসের মাঠে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরে সর্বশেষ ম্যাচ খেলে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সেই ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এই হারের পর দেশজুড়ে দারুণ সমালোচনা শুরু হয়। ফলে দীর্ঘদিন জাতীয় দলের কোনো সূচি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দীর্ঘ বিততির পর আজ মাঠে নেমে হতাশায় শুরু হয়েছিল বাংলাদেশ দলের। বাংলাদেশের জালে লাওস প্রথমে দুই গোল দিয়ে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুই গোল করে হার এড়ায় লাল-সবুজের দল।

ভিয়েনতিয়েনে বাংলাদেশ সময় বিকেল ৫টায় বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধের ৩০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরো এক গোল করে লাওস বড় হারের শঙ্কায় ফেলে দেয় বাংলাদেশকে।

কিন্তু দ্বিতীয়ার্ধটা বাংলাদেশ পুরোপুরি নিজেদের করে নেয়। ম্যাচের ৮২ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমায় লাল-সবুজের জার্সির দল। যোগ করা সময়ে দারুণ গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দলের হয়ে গোল করেন জাফর ইকবাল ও আবু সুফিয়ান। ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ দলের কোচ অ্যান্ড্রু অর্ডের অভিষেকটা ভালোই হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031