খালেদা জিয়া অসুস্থ হলে তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, । প্রয়োজনে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এসব কথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি মহাসচিব জোর গলায় খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি (খালেদা জিয়া) যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তার অসুস্থতার ধরণ অনুযায়ী সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশেই যদি তার সুচিকিৎসা নিশ্চিত করা যায়, তাহলে দেশেই তার চিকিৎসা করা হবে।

আর যদি মেডিকেল বোর্ড মনে করে যে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, প্রয়োজনে সেই ব্যবস্থাও করা হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031