বিমান উঠানামা বিকাল সাড়ে চারটা থেকে বন্ধ রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত সাড়ে সাতটা অবধি এই ব্যবস্থা চালু থাকবে।

দেশের প্রধান বিমানবন্দরটির পরিচালক উইং কমান্ডার ইকবাল করিম ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীতে আবহাওয়া বিরূপ হতে থাকে। বিকালের দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হয়।

এই পরিস্থিতিতে রানওয়েতে বিমান উঠানামা করা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি বন্ধ রাখা হয়। বিমানবন্দরের এই সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন হয়েছে। যাত্রায় বিলম্বের ঘটনাও ঘটেছে।

সাইফুল আলম চৌধুরী নামে একজন যাত্রী জানান, ঢাকায় বিমান অবতরণের অনুমতি না থাকায়, তাকে কক্সবাজার বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়।

আবার কক্সবাজার বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। কারণ, শাহজালাল থেকে থেকে তাকে নিকটবর্তী অন্য বিমানবন্দরে নামতে পরামর্শ দেয়া হয়েছিল।

আবার ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট রাজশাহীতে ৩টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি পৌঁছাতে দেরি হয়।

পরে ফ্লাইটটি যশোর, বরিশাল ও ভারতের মালদা ঘুরে বিকাল পৌনে ছয়টার দিকে রাজশাহীতে অবতরণ করে।

শাহজালালের এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক রুটে চলা বিভিন্ন বিমানের যাত্রীদেরকেও অপেক্ষায় থাকতে হয়েছে বিমানবন্দরে। আর ঢাকামুখী বেশ কয়েকটি ফ্লাইটেরও সময় মতো পৌঁছা হয়নি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031