পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা মকবুল হোসেন নিহত হয়েছেন পাবনার চাটমোহরের গুনাই গাছায়।

এ ঘটনায় পুলিশ নিহতের তিন ভাতিজা আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম, আমিন উদ্দিন ও সোহেল রানা আটক করে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, নিহত মকবুল হোসেনের সাথে তার ভাই আবুল হোসেনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরধরে শুক্রবার বেলা ১১টার দিকে আবুল হোসেনের সাথে মকবুল হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায় আবুল হোসেনের ছেলে শহিদুল হাতুড়ি দিয়ে চাচা মকবুল হোসেনের মাথাই আঘাত করে। এসময় মকবুল হোসেনের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031