একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন রাজধানীর মিরপুরে। তার নাম রহিমা বেগম (৫০)। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগমের ভাতিজা জামাল উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটার দিকে মিরপুর ১ নম্বর সেকশনে টেকনিক্যাল মোড়ে রাস্তা পার হওয়ার সময় রফরফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যান। খবর পেয়ে স্বজনেরা সেখানে ছুটে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রহিমা বেগম মিরপুর মাজার রোড দ্বিতীয় কলোনি চৈতালি সড়কে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামীর নাম মাহফুজ উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত রহিমার লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728