আজ রোববার বিকাল ৫টায় শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট-পূর্ববর্তী অধিবেশন এটি। অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।