মেসির বার্সেলোনা লা-লিগায় শনিবার লেগানেসকে হারিয়ে শিরোপার দিকে অনেকটাই এগিয়ে গেছে । এই জয়ে স্পেনের শীর্ষ লিগে রিয়াল-সোসিয়েদাদের মত টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো কাতালান ক্লাবটি।

লিগের এই অবস্থায় আসন্ন এল ক্লাসিকো মাঠে গড়ানোর আগেই শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। কিন্তু লিগ শেষ হবার আগে বার্সা শিরোপা জয় করলেও তাদের ‘গার্ড অব অর্নার’ দেবে না রিয়াল মাদ্রিদ।

স্পেনের শীর্ষ এই লিগের নিয়ম অনুযায়ী কোন মৌসুম শেষ হবার আগে যদি কোন দল শিরোপা জয় করে ফেলে তবে, জয়ী দলকে ‘গার্ড অব অর্নার’ দিয়ে দিবে বাকি থাকা ম্যাচের প্রতিপক্ষ দলগুলো। কিন্তু সেই নিয়ম ভেঙে বার্সেলোনা ক্লাবকে ‘গার্ড অব অর্নার’ দিবে না বলে জানিয়ে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

এই বিষয়ে জিদান বলেন,‘আমি বলতে পারবো না কেন আমাকে গার্ড অব অর্নার নিয়ে আপনারা এতবার প্রশ্ন করছেন। এই বিষয়ে আমার দিক থেকে উত্তর একটাই। আমরা গার্ড অব অর্নার দিবো না। আর এটাই আমার সিদ্ধান্ত। লা লিগার দেয়া এই নিয়ম প্রথমে ভেঙেছে বার্সেলোনাই।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930