আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে নতুন করে কর্মসূচি দিয়েছে । সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং প্রতিদিন সকাল ১০ টা থেকে ৭ টা পর্যন্ত সারাদেশে অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। তবে, চলমান এইচএসসি পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

চার ইস্যুতে নতুন এ কর্মসূচির পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এগুলো হলো, এক. কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরি ক্ষমা না চাওয়া, দুই. বাজেটের পর কোটা সংস্কারে হাত দেয়া হবে- অর্থমন্ত্রীর এমন বক্তব্য, তিন. আটককৃতদের এখনও ছেড়ে না দেয়া, চার. অসুস্থদের চিকিৎসার দায়িত্ব না নেয়া।
আজ বিকেল পৌনে ছয়টার দিকে আন্দোলনের যুগ্ম সমন্বয়ক রাশেদ খান সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, আমরা যখন গতকাল সচিবালয়ে আলোচনা করছিলাম, তখনই কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে বলেছেন- এ আন্দোলনের সঙ্গে জড়িতদের মধ্যে ৮০ শতাংশ নাকি রাজাকারের বাচ্চা। তার এ বক্তব্যের নিন্দা জানাই এবং প্রত্যাহারের দাবি জানাই।

রাশেদ আরো বলেন, আজ অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজেটের আগে কোটা সংস্কার সম্ভব নয়। এতে বুঝা যায়, সরকার আমাদের এক মাসের আশ্বাস দিলেও তারা এই সংস্কার করতে চায় না। তাই আমরা এখন প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত রাস্তা ছাড়বো না।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031