শিক্ষার্থীরা আবারো রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও উপস্থিতির প্রতিবাদে  আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনটি মিছিল এসে মিলিত হয় রাজু ভাস্কর্যের সামনে।  তাদের হাতে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত পোস্টার, প্লাকার্ড। তাতে লেখা ‘হলে হলে হামলা কেন’, ‘ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘রামদা নিয়ে ক্যাম্পাসে কেন’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন’, ‘ছাত্রদের উপর হামলা কেন’, ‘ছাত্রের বুকে গুলি কেন’। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভিসির বাসভবনে হামলাকারী কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আন্দোলনের নামে যারা ভিসির বাসভবনে হামলা করেছে তাদের বিচার হবে। আমাদের প্রশ্ন যারা ক্যাম্পাসে ঢুকে রামদা নিয়ে শিক্ষার্থীদের হামলা করল, পুলিশ টিয়ারশেল ছুড়লো, হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হলো, রক্ত ঝরল, সেই হামলাকারীদের বিচার তো তিনি চাইলেন না।

আরেক শিক্ষার্থী বলেন, পুলিশ হলে হলে টিয়ারশেল, গুলি ছুড়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ঢাবি প্রশাসন ব্যর্থ হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে। আমরা এমন প্রশাসন চাই না।
Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728