সীমান্তের ওপারে গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একজন পঞ্চায়েত নিহত হওয়ায় উত্তেজনা বিরাজ করছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার। ফলে বুধবার মধ্যরাতে সীমান্ত সংলগ্ন কাটাঁতারের বেড়ার বাইরে ভাংচুর ও সংঘর্ষের ঘটনার কারণে ১০টি পরিবারের নারী, শিশু ও পুরুষরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ভারতীয় নারী পুরুষ ও শিশুরা দলবেঁধে লেপ তোষক থালা বাসন ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। সহিংসতার ঘটনাটি ঘটে উপজেলার গোরকমন্ডল সীমান্তের ওপারে কোচবিহার জেলা দিনহাটা থানাধীন সীমান্তবর্তি খারিদা হরিদা গ্রামে। বিজিবি টহল জোরদার রেখে বাংলাদেশের সীমান্তবর্তী লোকজনকে শান্ত থাকার আহবান জানানো হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031