পুলিশ ফেনীর ফুলগাজীতে বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে । বুধবার মধ্যরাতে থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বুধবার বিকালে সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের এক ফার্নিচার মিস্ত্রীর স্ত্রী পারিবারিক সমস্যা বিষয়ে তার ৫ম শ্রেণী পড়ুয়া ভাগিনাকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। তখন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কৌশলে ওই শিশুকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী ওই নারীকে জোরপূর্বক ধর্ষন করে। পরে ভাতিজা দোকান থেকে এসে দরজা বন্ধ দেখে ও ভিতরে গোঙানির শব্দ শুনে শোরচিৎকার করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে চেয়ারম্যান দরজা খুলে পালিয়ে যায়।

 এঘটনায় নির্যাতিতাকে বুধবার সন্ধ্যায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ধর্ষিতা নারীর শাশুড়ি হাজেরা বেগম বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামী করে থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রাতেই চেয়ারম্যানকে গ্রেপ্তার করেন।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031