৮৬ বছরের পুরনো এই সেতু কীভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সেটা দেখতেই জমায়েত হয়েছিল এত মানুষ। যুক্তরাষ্ট্রের কেনটাকি শহরে বুধবার লেক বার্কলে সেতুর কাছে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

বিস্ফোরণ ঘটিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গুড়িয়ে দেয়া হলো আট দশকের পুরনো লেক বার্কলে সেতু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

১৯৩২ সালে কেনটাকির লেক বার্কলের ওপর তৈরি হয় এই সেতু। টোল সেতু হিসেবেই ব্যবহার করা হত এটি। পুরনো সেতুর অবস্থা খারাপ হওয়ায় এর কাছেই আর একটি নতুন সেতু গত ফেব্রুয়ারি মাসে চালু হয়। তারপরই পুরনো সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন।

দেখুন কীভাবে ভেঙে পড়ল সেতুটি:

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031