দুর্বৃত্তরা তাহিরপুরে এক যুবকের গলার শ্বাসনালী কেটে দিয়েছে। আহত যুবকের নাম সুলেমান মিয়া (৩২)।

শুক্রবার দুপুর ২টায় টাঙ্গুয়া হাওর তীরবর্তী বিনোদপুর গ্রামের সামনে হিজল বাগান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পরে তাকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তাহিরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, সুলেমান মিয়া এখনও জীবিত আছে, তার অবস্থা আশঙ্কাজনক। তার গলার শ্বাসনালী পুরোটাই কাটা।

সুলেমান মিয়া তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কচুনালি গ্রামের সরুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আহত সুলেমান মিয়া গত তিনদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোজাঁখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুর দেড়টার দিকে টাঙ্গুয়া হাওর তীরে বিনোদপুর গ্রামের সামনে হিজল বাগানে সুলেমান মিয়াকে শ^াসনালী কাটা অবস্থায় ছটপফট করতে দেখেন কলাগাঁও গ্রামের কৃষক রোকন মিয়া। রুকন মিয়া প্রথমে তাকে এই অবস্থা দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান এবং থানায় খবর দেন। দুপুর ২টার দিকে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় তাহিরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত  করে বলেন, গলার শ^াসনালী কাটা এক যুবককে পুলিশ উদ্ধার করেছে। সে এখনও জীবিত আছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930