সৌদি আরব জেরুজালেমে ইসরায়েলের রাজধানী স্থানান্তরের জোরালো বিরোধিতা করেছে । এ ছাড়া পূর্ব জেরুজালেমে ইসলামি স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য ফিলিস্তিনকে ১৫০ মিলিয়ন (১৫ কোটি) ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় নগর দাহরানে গতকাল রবিবার আরব নেতাদের শীর্ষ সম্মেলনে সৌদি বাদশাহ বলেন, ‘আমি এই সম্মেলনের নাম দিচ্ছি জেরুজালেম সম্মেলন, যেন পুরো বিশ্ব জানতে পারে ফিলিস্তিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যত দিন দেশটির নাগরিকরা তাদের রাষ্ট্র ও এর রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম না পান তত দিন আমরা তাদের পাশে থাকব।’

এ সময় জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ ঘোষণা দেন বাদশাহ সালমান। তিনি ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি অংশ। পূর্ব জেরুজালেমই ফিলিস্তিনের রাজধানী।’

তবে আরব নেতারা সিরিয়ায় যুক্তরাষ্ট্র জোটের হামলার বিষয়ে কথা বলেননি। খবর আল জাজিরার।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ২৯তম আরব শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন। আরব লিগের ২২টি দেশের নেতাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের মুখপাত্র জানান, সম্মেলনে নেতারা সিরিয়ার যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে তারা যুক্তরাষ্ট্র ও মিত্রদের দামেস্ক ও হোমস প্রদেশের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কোনো কথা বলেননি।

বাদশাহ সালমান সব চ্যালেঞ্জ মোকাবেলায় আরব দেশগুলোর ঐক্যবদ্ধ নীতির আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা, আরব নিউজ

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031