ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। ফলে, জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৬১ রান।

জয়পুরে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের পক্ষে ১৯ বল খেলে ৩৬ রান করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। ৪৪ রান করেন ডি’আর্কি শর্ট। ১৮ বল খেলে ২৪ রান করে অপরাজিত থাকেন জস বাটলার। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে পীযুশ চাওলা ১টি, কুলদীপ যাদব ১টি, শিভম মাভি ১টি, নিতিশ রানা ২টি ও টম কুররান ২টি করে উইকেট নেন।

রাজস্থান রয়্যালস আজ তাদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নেমেছে। এর আগে তিনটি ম্যাচ খেলে তারা দুইটিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে এখন তারা পঞ্চম অবস্থানে রয়েছে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। এর আগে তারা চারটি ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

রাজস্থান রয়্যালস ইনিংস: ১৬০/৮ (২০ ওভার)

(অজিঙ্কা রাহানে ৩৬, ডি’আর্কি শর্ট ৪৪, সঞ্জু স্যামসন ৭, রাহুল ত্রিপাঠি ১৫, বেন স্টোকস ১৪, জস বাটলার ২৪*, কৃষ্ণাপ্পা গৌতম ১২, শ্রেয়াস গোপাল ০, ধাওয়াল কুলকারনি ৩, জয়দেব উনাদকাত ০*; পীযুশ চাওলা ১/১৮, কুলদীপ যাদব ১/২৩, সুনিল নারিন ০/৪৮, শিভম মাভি ১/৪০, নিতিশ রানা ২/১১, টম কুররান ২/১৯)।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031